সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:37:06 pm, Friday, 30 July 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামকে (২২) কুপিয়ে হাতের কব্জি কর্তনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপকে বহিষ্কার করা হয়।

রাকিবুলের মায়ের করা মামলায় বৃহস্পতিবার রাতে মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ছাত্রলীগ নেতা খলিল, নোমান ও নয়ন।

বুধবার রাত ৯টায় উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজার থেকে নিজ বাড়ি যাওয়ার সময় ওই ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাকিবুলকে কুপিয়ে ডান হাতের কব্জি কেটে ফেলে দুর্বত্তরা। এ সময় স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় রাকিবুলের মা রাহিমা বেগম বাদী হয়ে মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে প্রধান আসামি করে কলাপাড়া থানায় ১৭ জনের নামে একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযুক্ত ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বহিষ্কার

প্রকাশের সময় : 10:37:06 pm, Friday, 30 July 2021