সুন্দরী ফলে ছেয়ে গেছে গোটা সৈকত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সুন্দরী ফলে ছেয়ে গেছে গোটা সৈকত

সুন্দরী ফলে ছেয়ে গেছে গোটা সৈকত

সুন্দরী ফলে ছেয়ে গেছে গোটা সৈকত




কলাপাড়া প্রতিনিধি॥ করোনা সংক্রমণের বিস্তার রোধে পর্যটন কেন্দ্র কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় সৈকতে নেই কারো পদচারণা। বৈরি আবহাওয়ায় সমুদ্র উত্তাল থাকায় চারদিকে বাতাসের শব্দ আর মোহনীয় গর্জনের সঙ্গে তীরে আছড়ে পড়ছে ঢেউ। তবে হঠাৎ করেই পুরো সৈকত ঢাকা পড়েছে যেন লাল গালিচায়। সুন্দরবনের সুন্দরী ফলে ছেয়ে গেছে গোটা সৈকত। গত কয়েক দিন ধরে সাগরের ঢেউয়ের তোড়ে তীরে ভেসে এসেছে সুন্দর বনের অগনিত সুন্দরী গাছের ফল।

 

 

স্থানীয়রা জানান, বাতাসের চাপ ও স্রোতের টানে সুন্দরবন থেকে এ ফলগুলো ভেসে এসে দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে বিচ্ছিন্নভাবে পড়ে আছে। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ এগুলো কুড়িয়ে নিয়ে যাচ্ছেন আপন মনে। তবে বন বিভাগকে এ বীচগুলো সংরক্ষণ করার দাবী জানিয়েছেন স্থানীয়রাসহ পর্যটনপ্রেমী মানুষ।

 

 

স্থানীয় বাসীন্দা ইলিয়াছ হাওলাদার জানান, বেশ কয়েক দিন ধরে এ ফলগুলো ভেসে এসে পুরো সৈকত ছেয়ে গেছে। জোয়ারের সময় পানিতে ভাসে। আর ভাটার সময় সৈকতে পড়ে থাকে লাল দৃশ্য।

 

 

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, পার্শ্ববর্তী সুন্দর বন থেকে প্রতি জোয়ারে এ ফলগুলো সৈকতে ভেসে আসছে। বর্তমানে প্রচুর পরিমাণ সুন্দরী ফল সৈকতে আছে। তবে ফলগুলো সংরক্ষণ করে চারা তৈরি করতে বন বিভাগের দৃষ্টিগোচরে নেয়ার কথা জানান তিনি।

 

 

পটুয়াখালী জেলা সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতিতে এখনো আমাদের ফল সংরক্ষণের সিন্ধান্ত নেয়া হয়নি। তবে উর্ধ্বতন কর্তৃপক্ষের যদি নির্দেশনা পাই সে ক্ষেত্রে অবশ্যই ফলগুলো সংরক্ষণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD