কাউখালীতে জমজমাট পশুর হাট,চলছে দর-কষাকষি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কাউখালীতে জমজমাট পশুর হাট,চলছে দর-কষাকষি

কাউখালীতে জমজমাট পশুর হাট,চলছে দর-কষাকষি

কাউখালীতে জমজমাট পশুর হাট,চলছে দর-কষাকষি




কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে আজ সোমবার স্বাস্থ্যবিধি মেনে কে জি ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে চলছে কোরবানির পশু বাজার। বেচাকেনা ভালই হচ্ছে। দাম আগের চেয়ে সহনীয় তবে বিক্রেতা ও ক্রেতার মধ্যে চলছে দর-কষাকষি নিয়ে স্নায়ুযুদ্ধ। অনেকেই স্বাস্থ্যবিধি মানতে নারাজ।

 

 

স্থানীয় প্রশাসন স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। যারা স্বাস্থ্যবিধি মানছে না তাদেরকে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত।

 

 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা ও সহকারী কমিশনার ভূমি জান্নাত আরা তিথি মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন। পশুর হাটে বেশিরভাগ ক্রেতাই দেশীয় ছোট জাতের গরু ক্রয় করার চেষ্টা করছেন। যার ফলে ছোট এবং মাঝারি সাইজের গরুর চাহিদা অনেক বেশি এবং বেচাকেনাও ভালো হচ্ছে । জানিয়েছেন বাজার ইজারাদার মোহাম্মদ হারুন খান।

 

 

এ উপজেলায় কাউখালী, কেউন্দিয়া, তালুকদার হাট, চৌরাস্তা সহ ৬/৭টি স্থানে গরু হাট বসার সংবাদ পাওয়া গেছে। বাজারে গরুর উপস্থিতি অনেক বেশি থাকলেও তুলনামূলক ভাবে কোরবানির পশু ক্রেতার সংখ্যা কম যার ফলে বিক্রেতারা আকাশ ছোঁয়া দাম চাইলেও পরবর্তী সময় সহনীয় পর্যায় নেমে আসছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD