সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:28:20 pm, Monday, 19 July 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা ইউসুফ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় রোববার রাতে ধর্ষণের শিকার কিশোরীর মা মহিপুর থানায় মামলা করেন। রাতেই ইউসুফ ফকিরকে বরগুনার আমতলী থেকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে ওই মেয়ের মায়ের সঙ্গে ইউসুফ ফকিরের দ্বিতীয় বিয়ে হয়। ওই সময় তারা কক্সবাজারে বসবাস করতেন। করোনার কারণে লকডাউনে তিনি স্বামীর বাড়ি কুয়াকাটার মেলাপাড়ায় আসেন। গত ১৩ জুলাই ওই কিশোরী তার নানাবাড়ি আমতলী থেকে কুয়াকাটার মেলাপাড়ায় মায়ের বাড়ি বেড়াতে যায়।

ওই সময় ইউসুফ তাকে পর্যটন কেন্দ্রে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কুয়াকাটা সৈকতের ঝাউবাগান এলাকায় নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার ৩-৪দিন পর ওই কিশোরী তার মাকে পুরো বিষয়টি জানায়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সৎ মেয়েকে ধর্ষণ মামলায় ইউসুফ ফকিরকে আমতলী পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

প্রকাশের সময় : 09:28:20 pm, Monday, 19 July 2021