কলাপাড়ায় ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন

কলাপাড়ায় ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন

কলাপাড়ায় ড্রেজার লাগিয়ে বালু উত্তোলন




কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ॥ পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বালিয়াতলী ইউনিয়নের বড় বালিয়াতলী গ্রামে লোকাল ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের ফলে ঝুঁকির মুখে পড়েছে পাঁচটি গ্রামের চলাচলের রাস্তা। তিনদিন ধরে এ বালু উত্তোলন চললেও প্রভাবশালীদের ভয়ে মুখ খুলতে সাহস করছেনা এলাকাবাসী। তবে দ্রুত আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে এমন দাবী দ্বায়িত্বশীল প্রশাসনের।

 

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার বালিয়াতলী গ্রামে একই এলাকার নজরুলের লোকাল ড্রেজার (স্থানীয়ভাবে র্নিমিত) লাগিয়ে সরকারী খাস পুকুর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীদের সহায়তায় একই এলাকার হুমায়ুন এ বালু উত্তোলন করছে। পাশেই র্নিমানাধীন মুজিব কিল্লার বাইপাস সড়ক র্নিমানে এ বালু ব্যবহার করা হচ্ছে। আর এ থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছ থেকে তারা হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, সরকারী খাস পুকুর থেকে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে পড়েছে পাষর্¦বর্তী ইট বিছানো গ্রামীন সড়ক।

 

এ বিষয়ে জানতে চাইলে বালু উত্তোলনে জড়িত হুমায়ুন বলেন, জনস্বার্থে নিজের পৈত্রিক সম্পত্তির পুকুর থেকে বালু উত্তোলন করছি। তবে বালু বিক্রি করা হচ্ছেনা, এমন দাবী তার।

 

কলাপাড়া উপজেলা র্নিবাহী অফিসার আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে সংশ্লিস্ট ইউনিয়নের সহকারী ভ’মি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন করা হলে তা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD