লুসি হল্ট পেলেন বাংলাদেশী পাসপোর্ট Latest Update News of Bangladesh

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
উন্নত রাষ্ট্র গঠনে মেধাভিত্তিক দক্ষ জনপ্রশাসন গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রী সংসদসহ দেশজুড়ে জঙ্গি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ চরমে, এক সপ্তাহে উন্নতির আশা জুলাই সনদ বাস্তবায়নে সংসদ রাজপথ এক হওয়ার ঘোষণা নাহিদ ইসলামের চাঁদে নতুন খনিজ আবিষ্কার, প্রযুক্তিতে আসতে পারে বড় পরিবর্তন বাংলাদেশকে এডিবির ২৫০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন চার লাখের বেশি শিক্ষার্থীর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ আজ ইসলামাবাদে ইরান, যুক্তরাষ্ট্র সংলাপ ঘিরে নতুন কূটনীতি রপ্তানি কমছে, আমদানি বাড়ছে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক মেহেন্দীগঞ্জে জাটকা রক্ষা অভিযানে সংঘবদ্ধ হামলার ঘটনায় মামলা




লুসি হল্ট পেলেন বাংলাদেশী পাসপোর্ট

লুসি হল্ট পেলেন বাংলাদেশী পাসপোর্ট




বাংলাদেশী পাসপোর্ট হাতে পেয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখা বৃটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট।শুক্রবার তিনি এই পাসপোর্টটি হাতে পান। যেটা চলতি বছরের ২৫ জানুয়ারী ইস্যু করা। বরিশাল নগরীর অক্সফোর্ড মিশনে বসে তার হাতে পাসপোর্টটি তুলে দেন বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শফিক জামান।

 

এসময় উপস্থিত ছিলেন এনজিও কর্মকর্তা রহিমা সুলতানা কাজল, অক্সফোর্ড মিশনের কর্মকর্তা দিপালী বাইনসহ মিশনের স্টাফরা। এ বিষয়ে লুসি হল্ট বলেন, ‘আমি খুব উচ্ছসিত বাংলাদেশী পাসপোর্ট পেয়ে। আমি এই বাংলার মাটিতেই মৃত্যুবরণ করব এবং আমাকে এখানেই সমাহিত করার কথা বলেছি। কেননা এই দেশকে আমি অনেক ভালোবাসি। প্রসঙ্গত: ইংল্যান্ডের নাগরিক ৮৮বছর বয়সী লুসি হেলেন ফ্রান্সিস হল্ট ৫৭বছর যাবৎ বাংলাদেশে বসবাস করছেন এবং এখানে মানুষের সেবা করে আসছেন।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ফেব্রুয়ারীতে বরিশালে আসলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বসে লুসি হল্টের হাতে ভিসা ফি মওকুফ পত্র তুলে দেন। লুসির সেসময় জানান, ভিসার জন্য প্রতিবছর বিপুল পরিমান টাকা খরচ করতে হয় তাকে। তাই তিনি দ্বৈত নাগরিকত্ব চেয়েছিল। এই নিয়ে গনমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে নজরকারে প্রধানমন্ত্রীর। স্বাধীনতা যুদ্ধের সময় লুসি হল্ট বাংলাদেশের পক্ষে কাজ করা এবং সেসময়ের অবস্থা তার দেশের নাগরিকদের জানিয়েছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD