সংবাদ শিরোনাম:

পিরোজপুরে ভ্যান উল্টে বৃদ্ধের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:02:11 pm, Sunday, 13 June 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভাণ্ডারিয়া প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভ্যান উল্টে নাসির হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ যাত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে ইকড়ি-তেলিখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির হাওলাদার ওই উপজেলার তেলিখালী গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভ্যানে করে উপজেলার তেলিখালী থেকে ইকড়ি যাচ্ছিলেন বৃদ্ধ নাসির হাওলাদার। পথে স্থানীয় জোমাদ্দার বাড়ি সংলগ্ন মোড়ে সড়কে খানা-খন্দে পড়ে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ যাত্রী নিহত হন এবং আহত হন ভ্যানচালক রাকিব হাওলাদার।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে ভ্যান উল্টে বৃদ্ধের মৃত্যু

প্রকাশের সময় : 08:02:11 pm, Sunday, 13 June 2021