সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে দিনদুপুরে হামলা চালিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:27:31 pm, Saturday, 5 June 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে ১ লক্ষ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার দুপুরের দিকে রাঙ্গাবালীর বড় বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে আহত অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ফেলাবুনিয়া লঞ্চঘাট এলাকায় ব্যবসায়ী মো: লিমন প্যাদার উপর অতর্কিত হামলা চালায় ​তনিক খন্দকার (২৫), জিয়া খন্দকার (৪৫), মাসুদ গাজী (৩০), মো: আরাফাত (২১) ও তসলিম (৫০)। এসময় তারা লিমন প্যাদার মাথায় লাঠি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাঙ্গাবালী সদরের প্রাইভেট হাসপাতালে প্রেরণ করে।

রাঙ্গাবালী থানার ওসি জগলুল হাসান বলেন, আমি বর্তমানে বরিশালে রয়েছি। থানার কর্তব্যরত কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।

রাঙ্গাবালী থানার ডিউটি অফিসার এসআই আল আমিন বলেন, এ বিষয়ে আহত ব্যবসায়ীর পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে দিনদুপুরে হামলা চালিয়ে ব্যবসায়ীর টাকা ছিনতাই

প্রকাশের সময় : 10:27:31 pm, Saturday, 5 June 2021