সংবাদ শিরোনাম:

দায়িত্বরত অবস্থায় মারা গেলেন মহিপুরের এসআই সাইদুর রহমান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:52:39 pm, Tuesday, 1 June 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর মহিপুরে দায়িত্বরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাইদুর রহমান (৪৩) নামের এক পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) সকাল ৯টায় মহিপুরের নিজ ভাড়া বাসায় তার মৃত্যু হয়।

মৃত সাইদুর বরিশাল সদর থানার নবগ্রাম রোড এলাকার মৃত মোখছেদুর রহমানের ছেলে।

মহিপুর থানার ওসি-তদন্ত খোন্দকার আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (৩১ মে) সকাল থেকে থানায় ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলেন এসআই সাইদুর রহমান। মঙ্গলবার সকালে তিনি অসুস্থবোধ করলে সহকর্মীরা তাকে বাসায় নিয়ে যান। পরে বাসায় তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমদ আলী জানান, মহিপুর থানায় জানাজা শেষে মরদেহ পটুয়াখালী পুলিশ লাইন্সে পাঠানো হবে। সেখানে তাকে গার্ড অব ওনার প্রদান করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দায়িত্বরত অবস্থায় মারা গেলেন মহিপুরের এসআই সাইদুর রহমান

প্রকাশের সময় : 01:52:39 pm, Tuesday, 1 June 2021