সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় সুন্দরবন থেকে ভেসে আসা দুই হরিণ লোকালয়ে উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:50:47 pm, Thursday, 27 May 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে সুন্দরবন থেকে ভেসে আসা দুই হরিণ লোকালয়ে উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৬টার দিকে মঠবাড়িয়ার বলেশ্বর নদ তীরবর্তী বেতমোর ইউনিয়নের উললুবাড়িয়া ও আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনীয়া গ্রামবাসির হাতে বিপন্ন দু’টি হরিণ আটক হয়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সুন্দরবনে জলোচ্ছ্বাসে হরণ দু’টি বলেশ্বর নদী সাঁতরে লোকালয়ে ঢুকে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামের বেরিবাঁধের কাছে জেলে মোস্তাফিজুর রহমানের বাড়ির বাগনে একটি হরিণ ঘোরাফেরা করছিলো। তিনি বিষয়টি গ্রামবাসীকে জানালে একদল তরুণ মিলে হরিণটিকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে হরিণটি দেড় কিলোমিটার দূরে এক গৃহস্থবাড়িতে ঢুকে পড়ে। সেখানে হরিণটি আটক করে গ্রামবাসী।

অপরদিকে স্থানীয় তরুণ সমাজ সেবক মো. শাহ আলম সিকদার জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনীয়া গ্রামের একটি বাগানে একটি হরিণ ছোটাছুটি করতে দেখেন গ্রামবাসী। পরে হরিণটিকে ধাওয়া করে আটক করা হয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে বনবিভাগ ঘটনাস্থলে গ্রামবাসীর কবল হতে বিপন্ন হরিণ দুটি উদ্ধার করে নিয়ে যান।

মঠবাড়িয়া উপজেলা বন সংরক্ষক মো. ফকর উদ্দিন ঘটনা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত হরিণ দু’টি সুনন্দরবন শরণকোলা রেঞ্জে হস্তান্তর করা হয়েছে। ইয়াস এর প্রভাবে সুন্দরবনে জলোচ্ছ্বাস ও ঝড়ের কবলে পরে হয়তো লোকালয়ে আরও কিছু হরিণ ঢুকতে পারে। আমরা নজর রাখছি।

এ বিষয়ে সুন্দরবন শরণখোলা রেঞ্জ’র সহকারি বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন বলেন, মঠবাড়িয়ার লোকালয়ে উদ্ধারকৃত হরিণ দুটি সুন্দর বনের শরণখোলা রেঞ্জের গহীন বনে অবমুক্ত করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় সুন্দরবন থেকে ভেসে আসা দুই হরিণ লোকালয়ে উদ্ধার

প্রকাশের সময় : 09:50:47 pm, Thursday, 27 May 2021