সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:34:20 pm, Saturday, 8 May 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

মির্জাগঞ্জ প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ মে) রাত ৮টায় উপজেলার গাবুয়া বাজারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল ইসলাম পাবনা জেলার আমিনপুর উপজেলার মৃত সোরাহব সরদারের ছেলে। তিনি মির্জাগঞ্জে ভাড়া থেকে স্বর্ণের দোকানে কাজ করতেন।

জানা যায়, রফিকুল চান্দুয়াখালী বাজার থেকে মোটরসাইকেলে করে সুবিদখালী রওয়ানা দেন। এ সময় গাবুয়া বাজারের কাছাকাছি পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শাহ্-আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো আভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

প্রকাশের সময় : 10:34:20 pm, Saturday, 8 May 2021