সুশীলরা খালেদা-তারেককে পুনর্বাসন করতে চায়: জয় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সুশীলরা খালেদা-তারেককে পুনর্বাসন করতে চায়: জয়

সুশীলরা খালেদা-তারেককে পুনর্বাসন করতে চায়: জয়




অনলাইন ডেস্ক:
জাতীয় ঐক্যের নামে সুশীলরা খালেদা-তারেরকে পুনর্বাসন করতে চায় বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতেই জাতীয় ঐক্য কাজ করছে।

রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, জাতীয় ঐক্যের মাধ্যমে সুশীলরা জঙ্গিবাদ ও সন্ত্রাসী বিএনপিকে ক্ষমতায় বসাতে চায়। এই আশা তাদের কখনও পূরণ হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে বিশ্বাস করে। বিএনপির মতো সন্ত্রাসী দল না। তাদের মতো খুনি না ।আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি।

তিনি বলেন, আওয়ামী লীগ যদি বিএনপির মতো দল হতো তাহলে খালেদা জিয়া এখনও জেলে থাকতো না। জয় বলেন, জাতীয় ঐক্য নেতরা মুখে নিরপেক্ষার কথা বলে। কিন্তু তারা সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বলতে লজ্জা পায়। তারা সন্ত্রাসীদের আশ্রয় দেয়। যারা খনির সঙ্গে ঐক্য গড়ে তার খুনিদেন সমর্থন করছেন।

জঙ্গিবাদ বিএনপিকে রক্ষা করতেই জাতীয় ঐক্যে গড়েছে সুশীলরা এমন মন্তব্য করে তিনি বলেন, যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের কোন ছাড় হবে না। যে কোন মূল্যে তাদেরকে দমন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD