লকডাউনে রাস্তা ফাকা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




লকডাউনে রাস্তা ফাকা

লকডাউনে রাস্তা ফাকা

লকডাউনে রাস্তা ফাকা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে দেশে দ্বিতীয়বারের মতো পহেলা বৈশাখসহ সব ধরনের সমাগমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

 

 

রাজধানী ঢাকাসহ সারা দেশে আজ বুধবার (১৪ এপ্রিল) থেকে চলাচলে বিধিনিষেধের বাস্তবায়ন শুরু হয়েছে। সকালে ঢাকার ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, পল্টন, গুলিস্তান, মোহাম্মদপুর ও শ্যামলী এলাকা ঘুরে দেখা যায়, এসব এলাকার সড়কে শুধু পণ্যবাহী কিছু যানবাহন চলছে। নেই কোনো গণপরিবহণ। রাস্তায় মানুষজনও একেবারে সীমিত।

 

 

রাজধানীর মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ। সন্দেহজনক যানবাহনে চলছে তল্লাশি। চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, রাজশাহী, বগুড়া, খুলনা, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালীসহ অনেক জেলা শহরগুলোতেও এদিন সকালে একই অবস্থা বিরাজ করছে বলে জানা গেছে।

 

এর আগে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রথম বিধিনিষেধ দেওয়া হয়। পরে আরও দুদিন বাড়িয়ে ১৪ এপ্রিল ভোর পর্যন্ত চলমান করা হয়। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, এ সময়ের মধ্যে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে শিল্প-কারখানা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD