সংবাদ শিরোনাম:

বাউফলে সার্ভেয়ারকে কুপিয়ে জখম

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:16:34 am, Wednesday, 14 April 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে সালিশ বণ্টন শেষ করে বাড়ি ফেরার পথে আপ্তের খান (৫৫) নামে স্থানীয় এক সার্ভেয়ারকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  সোমবার (১২ এপ্রিল) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের ছিটকা বাজারের পশ্চিম পাশে মহিষ বাড়ির পোল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালিশুরী ইউনিয়নের আড়াইনাও গ্রামের ফজলু হাজীর বাড়ি মাপজোক ও ভাগ বণ্টন শেষ করে সন্ধ্যায় সিংহেরাকাঠি এলাকায় নিজের বাড়িতে যাচ্ছিলেন আপ্তের খান। পথে মহিষ বাড়ির পোল সংলগ্ন এলাকার পৌঁছালে রাস্তার উপরে কলাগাছ ফেলে তার মোটরসাইকেলের গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় ঝোপের মধ্যে পালিয়ে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে তাকে। একপর্যায়ে তাকে পাতাবনের ডোবার ফেলে রেখে যায়। এক পথচারী ওই পথ দিয়ে যাওয়ার সময় ‘মাগো-বাবাগো’ শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে আপ্তের খানকে দেখতে পান। এ সময় পথচারীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন গিয়ে তাকে দ্রুত উদ্ধার করে কালিশুরী স্লোব হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

মো. আল মামুন বলেন, ‘ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পর্যন্ত এ বিষয়ে আমরা কোনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে সার্ভেয়ারকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : 12:16:34 am, Wednesday, 14 April 2021