সংবাদ শিরোনাম:

বাউফলে সামাজিক দূরত্ব না রেখেই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:10:34 pm, Friday, 9 April 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ কোন ধরনের সামাজিক ও শারীরিক দূরত্ব না রেখেই পটুয়াখালীর বাউফলে শতাধিক জেলেদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। আজ শুক্রবার বেলা ১১টায় বাউফল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে নিমদি লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদীতে এর আয়োজন করা হয়। জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২১ উপলক্ষে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় ৪টি জেলে দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে সানু ফরাজির দল, দ্বিতীয় হয়েছে রফিজ গাজীর দল ও তৃতীয় হয়েছে কালাম বিশ্বাসের দল।

উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান (ভারপ্রাপ্ত) জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে জেলেদের বিনোদনের জন্য এ আয়োজন করা হয়েছে। সামাজিক দূরত্বের কোন বালাই নেই কেন জানতে চাইলে বলেন, আমরা কোন টিভি পত্রিকায় নিউজ দিবো না, মৎস্য অধিদপ্তরের নিয়মানুযায়ী স্বল্প সংখ্যক জেলেদের নিয়ে নিয়ম রক্ষার জন্য এ আয়োজন করেছি। বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান, এ রকম তো হওয়ার কথা না! বিষয়টি দেখছি।

উল্লেখ্য, উপজেলায় সরকারি হিসাবে এ বছর এপ্রিলের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৩ জন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে সুর্যমনি ইউপি হাফেজ মিয়া বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কালাইয়া ইউপির শামসুল হক নিজ বাড়িতে মারা যান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলে সামাজিক দূরত্ব না রেখেই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের সময় : 09:10:34 pm, Friday, 9 April 2021