প্রতিমন্ত্রী-এমপি, করোনা ভাইরাসে আক্রান্ত ৩০ জন Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




প্রতিমন্ত্রী-এমপি, করোনা ভাইরাসে আক্রান্ত ৩০ জন

প্রতিমন্ত্রী-এমপি, করোনা ভাইরাসে আক্রান্ত ৩০ জন

প্রতিমন্ত্রী-এমপি, করোনা ভাইরাসে আক্রান্ত ৩০ জন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারের প্রতিমন্ত্রী, এমপি। ৩০ জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের কেউ কেউ হাসপাতালে লড়ছেন। আবার কেউ ঘরে আইসোলেশনে থেকে নিচ্ছেন চিকিৎসা। শুধু এমপি-প্রতিমন্ত্রীই নন, সারাদেশে তিন শতাধিক আওয়ামী লীগ নেতা করোনায় আক্রান্ত।

 

 

পরিস্থিতি এমন, সতর্ক থেকেও অনেকে রক্ষা পাচ্ছেন না করোনা ভাইরাসের হাত থেকে। দ্বিতীয় ধাক্কায় কোভিড আক্রান্ত প্রতিমন্ত্রী, এমপিসহ ৩০ জন।

 

 

এরা হলেন, চট্টগ্রাম-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কুমিল্লা-৫ আসনের অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, তথ্য প্রতিমন্ত্রী ও জামালপুর-৪ আসনের ডাক্তার মুরাদ হাসান, নেত্রকোণা-৩-এর অসীম কুমার উকিল, গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি, গাজীপুর-৪ আ সিমিন হোসেন রিমি, রাজবাড়ী-১ কাজী কেরামত আলী, কক্সবাজার-১ জাফর আলম, কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক ও কক্সবাজার-৪ শাহীন আক্তার, কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল, ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী-৩ মামুনুর রশিদ কিরণ, হবিগঞ্জ-১ গাজী মোহাম্মদ শাহনেওয়াজ, হবিগঞ্জ-২ আব্দুল মজিদ খান, রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী, বরিশাল-৪ পঙ্কজ দেবনাথ, ঢাকা-২০ বেনজির আহমেদ, পাবনা-২ আহমেদ ফিরোজ কবির, সিরাজগঞ্জ-৪ তানভীর ইমাম, টাঙ্গাইল-২ তানভীর হাসান ছোট মনির, ঢাকা-৭ হাজি মোহাম্মদ সেলিম, বগুড়া-৭ রেজাউল করিম বাবলু।

 

 

এছাড়া সংরক্ষিত আসনের নাহিদ ইজহার খান, শিরীন আহমেদ, জান্নাতুল বাকিয়া, অ্যারোমা দত্ত, রওশন আরা মান্নান, অ্যাডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন আক্রান্ত।

 

 

করোনা আক্রান্ত হয়ে সংসদ সদস্য আবদুল মতিন খসরু সম্মিলিত সামরিক হাসপাতালের ভর্তি। এছাড়া সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, অসীম কুমার উকিল, সিমিন হোসেন রিমি, খোদেজা নাসরিন আক্তার হোসেন, কাজী কেরামত আলী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

করোনা আক্রান্ত হয়ে সারাদেশে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যসহ তিনশোর বেশি আক্রান্ত রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD