সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে বিদ্যালয়ের জরাজীর্ণ ছাদ ভেঙে অফিস সহকারী আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:24:25 pm, Wednesday, 7 April 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ জরাজীর্ণ ভবনের ছাদের অংশ খসে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মিরন মিয়া (৪০) আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের অফিসকক্ষে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার এসএসসির ফরম পূরণর কার্যক্রম চলাকালে অফিস সহকারির টবিলের ওপর ছাদের একটি অংশ ভেঙে পরে। এ সময়ে মিরন মিয়া আহত হন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

বিদ্যালয় সূত্র জানা গেছে, ১৯৬৫ সালে ছয়কক্ষ বিশিষ্ট ওই বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করা হয়। ওই ভবনেই বিদ্যালয়ের পাঠদান থেকে শুরু করে সমস্ত কার্যক্রম চলছে। দীর্ঘ ১০ বছর ধরে ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ব্যবহারের অনুপযোগী এ ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষাকার্যক্রম চালাতে হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহতাব হোসাইন বলেন, ‘দীর্ঘদিন ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। কোথাও কোথাও রড বের হয়ে গেছে। প্রায়ই প্লাস্টার খসে পড়ে। আজকে বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছেন আমাদের অফিস সহকারি। জরাজীর্ণ ভবনের বিষয়ে এর আগে কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই ভবনে বিদ্যালয়ের কার্যক্রম অসম্ভব হয়ে পড়বে।’

এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর বলেন, ‘প্লাস্টার খসে বিদ্যালয়ের অফিস সহকারি আহত হওয়ার বিষয়টি শুনছি। ভবনটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যালয়ে ৩৯১ জন শিক্ষার্থী আছে। একটি ভবন দরকার। আশা করি শিক্ষা প্রকৌশলী এ বিষয়ে পদক্ষেপ নেবেন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে বিদ্যালয়ের জরাজীর্ণ ছাদ ভেঙে অফিস সহকারী আহত

প্রকাশের সময় : 11:24:25 pm, Wednesday, 7 April 2021