পটুয়াখালীতে গণপূর্তের ঝুঁকিপূর্ণ ভবনের পলেস্তারা ধসে শাশুড়িসহ শিক্ষিকা আহত Latest Update News of Bangladesh

রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
গাবখান নদীতে গোসলের সময় ১৫ বছরের কিশোর নিখোঁজ ঈদ শেষে কর্মস্থলমুখী যাত্রীদের চাপ, রাজাপুরে বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ অতিরিক্ত যাত্রী নিয়ে বরিশাল ছাড়ছে ঢাকাগামী লঞ্চ বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন




পটুয়াখালীতে গণপূর্তের ঝুঁকিপূর্ণ ভবনের পলেস্তারা ধসে শাশুড়িসহ শিক্ষিকা আহত

পটুয়াখালীতে গণপূর্তের ঝুঁকিপূর্ণ ভবনের পলেস্তারা ধসে শাশুড়িসহ শিক্ষিকা আহত

পটুয়াখালীতে গণপূর্তের ঝুঁকিপূর্ণ ভবনের পলেস্তারা ধসে শাশুড়িসহ শিক্ষিকা আহত




পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীতে গণপূর্তের ঝুঁকিপূর্ণ ভবনের পলেস্তারা ধসে শাহনাজ পারভীন সুমি (৩২) নামে এক স্কুলশিক্ষিকা ও তার শাশুড়ি হোসনেয়ারা বেগম (৫২) গুরুতর আহত হয়েছেন। সোমবার দুপুরে গণপূর্ত ভবনের সি-টাইপের তিন নম্বর কোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে।

 

 

মুমূর্ষু অবস্থায় পটুয়াখালী হাসপাতাল কর্তৃপক্ষ আহত সুমিকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেছে। আহত শিক্ষক পক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত।

 

 

আহত ওই শিক্ষিকার স্বামী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উচ্চমান সহকারী মাসুদ খান বলেন, ঘটনার পূর্বে তার বৃদ্ধ মা ও স্ত্রী ভবনের তৃতীয় তলার একটি পরিত্যক্ত একটি রান্নাঘরে প্রবেশ করে। এ সময় ওই কক্ষের ওপরের অংশের পলেস্তারা ধসে দুজনেই গুরুতর আহত হয়। তাদের চিৎকারে স্বজনরা এগিয়ে আসেন এবং হাসপাতালে নিয়ে যায়।

 

 

মাসুদ আরও জানান, তার বৃদ্ধ মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ছেড়ে দিয়েছেন। কিন্তু তার স্ত্রী সুমি বেশি আঘাতপ্রাপ্ত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেছেন।

 

 

এ প্রসঙ্গে পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ বলেন, ভবনগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় অন্তত ২০টি ভবন কনডেমনেশন ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সব সুবিধাভোগীদের সাত দিনের মধ্য ভবন ত্যাগের নোটিশ দিয়েছি। কেউ যদি সরকারি নির্দেশনা না মেনে ক্ষতিগ্রস্ত হয় তার দায়ভার কর্তৃপক্ষ নেবে না।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD