সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে রোগীর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, লাশ হলেন বৃদ্ধ কবিরাজ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:20:50 pm, Saturday, 3 April 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥ রোগ ভালো না হওয়ায় টাকা ফেরত চেয়ে বাড়ি গিয়ে কবিরাজকে ধাওয়া দেন এক যুবক। এ সময় বাড়ির পেছনের একটি নদীতে ঝাঁপ দিলে ডুবে মারা যান বৃদ্ধ কবিরাজ।

শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা সদর ইউনিয়নের গহীনখালী নদীতে। বৃদ্ধ কবিরাজের নাম খালেক গাজী। তিনি উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় লাল মিয়া হাওলাদারকে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, পুলিশের ভয় দেখিয়ে কবিরাজকে ধাওয়া দেন লাল মিয়া। এ সময় ভয়ে বাড়ির পেছনের নদীতে ঝাঁপ দেন খালেক গাজী। নদী সাঁতরে তীরে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে রোগীর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, লাশ হলেন বৃদ্ধ কবিরাজ

প্রকাশের সময় : 09:20:50 pm, Saturday, 3 April 2021