সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানীর ১৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নির্মানে ক্ষতিগ্রস্থ্যদের দেড়শ ভাগ অর্থ সহায়তা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:22:14 pm, Thursday, 1 April 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেডের (এপিএসসিএল) বাস্তবায়নাধীন ১৩২০ মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার পয়েন্টের জন্য ভূমি অধিগ্রহন, ভূমি উন্নয়ন ও ভূমি সংরক্ষণে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সরকারি অনুমোদিত ১৫০ পার্সেন্ট অনুদানের অর্থের চেক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এপিএসসিএল এর আয়োজনে চেক বিতরণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এপিএসসিএল এর ব্যাবস্থাপনা পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, এপিএসসিএল এর প্রকল্প পরিচালক মো.কামরুজ্জামান ভূইয়া, নির্বাহী প্রকৌশলী মো. গোলাম রব্বানী, ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ তালুকদার, কলাপাড়া থানার এস আই জহুরুল ইসলাম প্রমুখ।

কলাপাড়ার ধানখালী ও চম্পাপুর ইউনিয়নের দেবপুর, পাঁচজুনিয়া ও চালিতাবুনিয়া মৌজায় এ বিদ্যুত কেন্দ্র নির্মানে ৯২৫ একর জমি অধিগ্রহন করা হয়। এরমধ্যে ১৯৮২ সালের অধ্যাদেশ অনুযায়ী ভূমি অধিগ্রহন, ভূমি উন্নয়ন ও ভূমি সংরক্ষণ প্রকল্পের অধীনে ৫১৫ একর জমির মালিকদের সরকারি দেড়শ ভাগ সহায়তার টাকা হস্তান্তর শুরু হয়েছে। এজন্য বরাদ্দ হয়েছে ৫৩ কোটি ৫৪ লাখ টাকা।

অনুষ্ঠানে আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান বলেন, ২০২৬ সালের মধ্যে এ বিদ্যুত কেন্দ্রে উৎপাদন শুরু হবে। এখন ক্ষতিগ্রস্থ্য পরিবারকে অর্থ প্রদান ছাড়াও দ্রুত তাদের বসবাসের জন্য আবাসন নির্মানের কাজ শুরু হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় আশুগঞ্জ পাওয়ার ষ্টেশন কোম্পানীর ১৩২০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নির্মানে ক্ষতিগ্রস্থ্যদের দেড়শ ভাগ অর্থ সহায়তা

প্রকাশের সময় : 10:22:14 pm, Thursday, 1 April 2021