সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর গরু ব্যবসায়ী নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 06:06:35 pm, Wednesday, 31 March 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া ছালেহিয়া কমপ্লেক্সের সামনে শ্রাবনী বাসের চাপায় পিষ্ট হয়ে মজিবর তালুকদার নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছে।

এ সময় আলী হোসেন ও টমটম চালক আল আমিন গুরুতর আহত হয়েছে। একই সাথে ওই টমটমে থাকা পাঁচটি গবাদী পশু মারা গেছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ ও হেল্পার রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, পটুয়াখালী জেলার মরিচবুনিয়া গ্রামের আলী হোসেন ও পুর্ব হেতালিয়া বাঁধের মজিবর রহমান তালুকদার গরুর ব্যবসা করেন। বুধবার আমতলী বাজার থেকে তিনটি গরু ও দুইটি ছাগল ক্রয় করে একটি টমটমে পটুয়াখালী নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-আমতলী মহাসড়কের আমড়াগাছিয়া ছালেহিয়া খানকায়ের সামনে বিপরীত দিক থেকে আসা শ্রাবনী পরিবহনের সাথে টমটমটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টমটমটি দুমড়ে মুড়চে ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী মজিবর তালুকদার নিহত এবং টমটম চালক আল আমিন ও আরেক ব্যবসায়ী আলী হোসেন আহত হয়। একই সাথে ওই টমটমে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল মারা যায়।

এ খবর পেয়ে আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার ঘটনাস্থলে গিয়ে নিহত মজিবর তালুকদারের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আর আমতলী দমকল বাহিনী ও স্থানীয়রা আহত আল আমিন ও আলী হোসেনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শাহদাত হোসেন সংঙ্কটজনক অবস্থায় আহত দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে।

প্রত্যক্ষদর্শী নেছার উদ্দিন বলেন, আমড়াগাছিয়া খানকায়ের সামনে অপরিকল্পিত ভাবে নির্মাণ করা স্প্রীট ব্রেকারের (গতিরোধক) কারনে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন, স্প্রীট ব্রেকার উপর দিয়ে টমটম ও বাসটি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, দুইজন আহত হয়েছে। একই সাথে ওই টমটমে থাকা তিনটি গরু ও দুইটি ছাগল মারা গেছে।

আহত আলী হোসেনের ছোট ভাই মো. জহিরুল ইসলাম বলেন, আলী হোসেন ও মজিবব গরুর ব্যবসা করেন। আমতলী থেকে গরু কিনে টমটম বোঝাই করে পটুয়াখালী আসতেছিল। পথিমধ্য একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মজিবর নিহত হয়েছে এবং ভাই ও টমটম চালক আহত হয়েছে।

আমতলী থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত মজিবরের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ ও হেল্পার গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর গরু ব্যবসায়ী নিহত

প্রকাশের সময় : 06:06:35 pm, Wednesday, 31 March 2021