পটুয়াখালীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পটুয়াখালীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবকের মৃত্যু

পটুয়াখালীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবকের মৃত্যু

পটুয়াখালীতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই যুবকের মৃত্যু




গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সাইমুন (২২) ও রায়হান (১৮) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আসাদুল (১৭) নামের আরও এক যুবক গুরুতর আহত হয়েছে। তিনি বরিশালের শের-এ- বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি আছেন।

 

 

শনিবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টায় গলাচিপা উপজেলার নাসকতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইমুন বোয়ালিয়া গ্রামের সেরাজুলের ছেলে ও রায়হান একই এলাকার নকু সরদারের ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে চালক সাইমুন রায়হান ও আসাদুলকে নিয়ে মোটরসাইকেল করে বোয়ালিয়া থেকে গলাচিপার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় নাসকতা বাজারে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে পড়ে যায়।

 

 

এরপর স্থানীয়রা তাদের তিনজনকে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করে। আসাদুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠানো হয়।

 

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকরতা (ওসি) শওকত আনোয়ার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD