সংবাদ শিরোনাম:

কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ৯০ জনকে জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:36:25 pm, Thursday, 25 March 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

কাউখালী প্রতিনিধি॥ কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ৯০ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৪ মার্চ) রাত্রে উপজেলার বাসস্ট্যান্ড, দক্ষিণ বাজার,কলেজ মোড়, আমড়াজুড়ি, লঞ্চঘাট, আশ্রম গেট ও উত্তর বাজার সহ বিভিন্ন স্পটে সংক্রমণ রোগ কোভিড-১৯ মোকাবেলায় সকলকে সচেতন ও মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ খালেদা খাতুন রেখা।

এসময় তিনি সচেতনামূলক লিফলেট, মাস্ক বিতরণ করেন ও ব্যবহারে সকলকে উদ্বুদ্ধ করেন। স্বাস্থ্য বিধি মেনে মাক্স ব্যবহার না করার অভিযোগে ৯০ জন পথচারী কে ২ হাজার ১৫০ টাকা জরিমানা করেন।

সংক্রমণ ব্যাধি কোভিড-১৯ পুনরায় বৃদ্ধি পেয়ে মৃত্যু হার বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে সচেতন করে উপজেলা নির্বাহী অফিসার সকলের উদ্দেশ্যে বলেন হঠাৎ করে করোণায় মৃত্যু এবং সনাক্তকরণ বৃদ্ধি পাওয়ায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ও মাক্স ব্যবহার করতে হবে। নিজে সচেতন হতে হবে এবং অপর কে সচেতন করতে হবে।

তিনি বলেন, জরিমানা করা উদ্দেশ্য নয়, সরকার সকলের নিরাপত্তার জন্য মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করার জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করার নির্দেশ প্রদান করেছে। ঘরের বাহিরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কাউখালীতে মাস্ক ব্যবহার না করায় ৯০ জনকে জরিমানা

প্রকাশের সময় : 09:36:25 pm, Thursday, 25 March 2021