সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় কুলখানির অনুষ্ঠানে হামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:16:50 pm, Saturday, 20 March 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় কুলখানির অনুষ্ঠানে হামলার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে চারজন গুরুতর আহত হয়েছে। এরা হলো রাজিব হাওলাদার, মোসা. আসমা, গোল তাহেরা, মো.জাফর গাজী।

শনিবার বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে কুলখানি অনুষ্ঠান পণ্ড হয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।

চম্পাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হালিমা বেগম জানান, দেবপুর গ্রামের লাল মিয়া গাজীর স্ত্রী মৃত মনোয়ারা বেগমের নামে কুলখানির অনুষ্ঠান চলছিলো। ওই অনুষ্ঠানে দেবপুর গ্রামের রিপন মৃধার মেয়ে জান্নাতুল এবং মিঠাগঞ্জ ইউনিয়নের রশিদ খাঁর ছেলে ইমরান উপস্থিত ছিলো। এদের দু’জনের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিলো।

কুলখানি চলমান অবস্থায় ইমরান জান্নাতুলকে নিয়ে পাশের মরিচবুনিয়া গ্রামে পালিয়ে যায়। স্থানীয় লোকজন প্রেমিক-প্রেমিকাকে আটক করে। এ খবর শুনে মেয়ের পিতা দলবল নিয়ে হামলা চালায়। এ সময় কুলখানিতে আসা সাধারণ মানুষ না খেয়ে চলে যায়।

স্থানীয় লোকজন বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে আসলেও কেউ কারো কথা না শুনে বরং আরো বিবাদে জড়িয়ে পড়ে। এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

জাফর গাজী বলেন, তার মায়ের কুলখানী অনুষ্ঠানে স্বজনরা বাড়িতে আসে। সবকিছু ঠিকভাবে চলছিলো। কোনোকিছু বোঝার আগেই এ হামলা ঘটনা ঘটে। এতে ঘটনায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় কুলখানির অনুষ্ঠানে হামলা

প্রকাশের সময় : 11:16:50 pm, Saturday, 20 March 2021