পটুয়াখালী প্রতিনিধি॥ প্রতিবারের ন্যায় এবারও পটুয়াখালীতে পালন করা হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিবসটি পালন উপলক্ষে ‘মুজিব বর্ষে শপথ করি – প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশনের সভাপতি সরদার আব্দুর রশিদ, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ জামান বাদল, প্রেসক্লাব মেয়রের প্রতিনিধি সভাপতি স্বপন ব্যানার্জি,
সিভিল সার্জনের প্রতিনিধি, ব্যবসায়ী সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মাহোম্মদ সেলিম এবং সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ূন কবির।
Reporter Name 

















