সংবাদ শিরোনাম:

ভান্ডারিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণ,মামলা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:37:16 pm, Wednesday, 10 March 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভান্ডারিয়া প্রতিনিধি॥ ভান্ডারিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগীর মা ভান্ডারিয়া থানায় মামলা দায়েরের পর পুলিশ আসামি নজরুল ইসলামকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার সকালের ওই ঘটনায় রাতে মামলা ও আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার জানিয়েছে পুলিশ। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তেলিখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে (২৪) বাড়িতে রেখে মা তার ছোট মেয়েকে নিয়ে মঙ্গলবার সকালে পাশের ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামে বোনের বাড়িতে যান।

এ সময় নির্যাতিতার দিনমজুর বাবা ও ছোট ভাই ঘরের বাইরে ছিলেন। এ সুযোগে একই গ্রামের মৃত তজুমুদ্দিন হাওলাদারের ছেলে মো: নজরুল ইসলাম (৫০) ফাঁকা ঘরে ঢুকে বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণচেষ্টা চালান।

এ সময় তার ছোট ভাই (১৮) ঘরে এসে বোনের সাথে আপত্তিকর অবস্থায় জোরাজুরি করতে দেখে নজরুলকে আটকের চেষ্টা করে। তখন তাকে উল্টা মারধর করেন নজরুল। এ সময় ছোট ভাইয়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে নজরুল দৌড়ে পালান।

এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, মেয়েটির মা ওই দিন রাতে একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসাসি নজরুলকে গ্রেফতার করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভান্ডারিয়ায় প্রতিবন্ধীকে ধর্ষণ,মামলা

প্রকাশের সময় : 09:37:16 pm, Wednesday, 10 March 2021