১০০ বছর বৃদ্ধাকে ধর্ষণ ! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১০০ বছর বৃদ্ধাকে ধর্ষণ !

১০০ বছর বৃদ্ধাকে ধর্ষণ !




অনলাইন ডেস্ক:ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় ১০০ বছর বয়সের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২০ বছরের এক যুবকের বিরুদ্ধে। এই অভিযোগে পুলিশ ওই যুবককে গ্রেফতার করেছে।

নদীয়ার চাকদা এলাকার চাঁদুড়িয়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাপ্রসাদপুরের বাসিন্দা নির্যাতিতা ওই বৃদ্ধা। ধর্ষণের শিকার ওই বৃদ্ধার স্বজনরা বলেছেন, সোমবার গভীর রাতে বৃদ্ধার ঘরে ঢোকে প্রতিবেশী যুবক অভিজিত বিশ্বাস। সেইসময় ঘরে ওই বৃদ্ধা একাই ছিলেন; ঘুমাচ্ছিলেন তিনি।

এসময় ওই বৃদ্ধার উপর যৌন নিপীড়ন চালায় অভিজিত। বৃদ্ধার চিৎকারে ছুটে আসেন পরিবারের সদস্যরা। পরিস্থিতি বেগতিক দেখে বৃদ্ধার ঘরে খাটের নিচে লুকিয়ে পড়ে অভিযুক্ত যুবক। পরে তাকে ধরে গণধোলাই দেয়া হয়।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে গ্রেফতার করে চাকদা থানার পুলিশ। এ ঘটনায় চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতা বৃদ্ধার পরিবার।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বলছে, বৃদ্ধাকে প্রথমে চাকদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

দেশটির অপর এক বাংলা দৈনিক বলছে, পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ওই যুবক বলেছে, অতিরিক্ত মদ্যপানের কারণে জ্ঞান হারিয়ে এই ঘটনা ঘটিয়েছে সে। বুধবার কল্যাণী আদালতে তোলা হলে বিচারক অভিযুক্ত যুবককে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD