সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর দুমকিতে গাছে বাসের ধাক্কা, আহত ১০ যাত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:49:33 pm, Tuesday, 9 March 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে দশমিনা-ঢাকা গামী বেপারী পরিবহন উপজেলার লালখা ব্রিজ অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে।

মঙ্গলবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। এতে ওই পরিবহনের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রী সূত্র জানায়, দশমিনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেপারী পরিবহনের বাসটি দুমকি-বরিশাল সড়কের লালখা ব্রিজ এলাকায় বিকট শব্দে সামনের চাকা পাঞ্চার হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি রেন্ট্রি গাছের ওপর সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ৮ যাত্রীকে উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনায় পতিত বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর দুমকিতে গাছে বাসের ধাক্কা, আহত ১০ যাত্রী

প্রকাশের সময় : 09:49:33 pm, Tuesday, 9 March 2021