সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:32:52 pm, Monday, 8 March 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥  ‘করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমাতার বিশ্ব’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক দপ্তর ও ওসিসি কলাপাড়ার আয়োজনে স্থানীয় বিভিন্ন এনজিও’র সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

‘‘মুক্তি যুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান’’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, পৌর কাউন্সিলর মোসাঃ মনোয়ারা বেগম, নারী নেত্রী শুভ্রা চক্রবর্তী কল্যানী, এনজিও কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সবুজ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামানসহ সরকারী, বে-সরকারী কর্মকর্তা, সুশীল সমাজ প্রতিনিধি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে

প্রকাশের সময় : 08:32:52 pm, Monday, 8 March 2021