যথাযথ মর্যাদায় কলাপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদ্যাপন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যথাযথ মর্যাদায় কলাপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদ্যাপন

যথাযথ মর্যাদায় কলাপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদ্যাপন

যথাযথ মর্যাদায় কলাপাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদ্যাপন




তানজিল জামান জয়,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আলোচনা সভার মাধ্যমে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ পালিত হয়েছে।

 

রোববার সকাল আটটায় উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল অর্পণ করা হয়। স্থানীয় সাংসদ মুহিব্বুর রহমানের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ এবং উপজেলা প্রসাশন, মুক্তিযোদ্ধা এবং পুলিশ বাহিনীর কর্মকর্তা-কর্মচারিরা জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে আলচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিব্বুর রহমান এম,পি।

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. বদিউর রহমান বন্টিন, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল প্রমূখ। ৭মার্চ উপলক্ষ্যে কলাপাড়া পৌরসভা বিভিন্ন কর্মসূচী পালন করে। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৬টায় পৌর বাসস্টান্ড চত্বরে জাতীর জনকের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করেন কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার। এছাড়া দিনভর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষন প্রচার, বাদ আছর এতিমখানা পৌর জামে মসজিদে দোয়া-মোনাজাত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD