সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে গভীর রাতে বসতঘর পুড়ে ছাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:10:57 pm, Monday, 1 March 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাদল নামে এক ধোপার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ মার্চ) পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ঢেউখালী গ্রামের বাসিন্দা বাদল ধোপার ঘরে আগুন লাগে। এতে ঘরের সব মালামাল, বিছানা, কাপড়চোপড় পুড়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। অসহায় দিনমজুর বাদল ধোপা বর্তমানে তিন ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে পথে বসেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে তখন কেউ ছিল না। পাশের বাড়ির লোকজন গভীর রাতে আগুন দেখতে পায়। ততক্ষণে আগুন সম্পূর্ণ ঘরে ছড়িয়ে পরে। কোনো কিছুই রক্ষা করতে পারেননি তারা। পরে খবর পেয়ে ছুটে আসেন বাদলের বাবা সুভাষ ধোপা।

এ বিষয়ে লাউকাঠী ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন, পরিবারটি নিতান্ত গরীব। আমার কাছে ইউনিয়ন পরিষদে এসেছিল, তারা যেন সব ধরনের সাহায্য-সহযোগিতা পেতে পারে সেই চেষ্টা অবশ্যই করবো।

ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি রাতে আমি জানতে পারিনি। বেলা ১২টার সময় আমাকে ফোনে জানানো হয়েছে, আমি ঘটনাস্থলে যাব এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি অবশ্যই আমার সাহায্য-সহযোগিতা থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে গভীর রাতে বসতঘর পুড়ে ছাই

প্রকাশের সময় : 11:10:57 pm, Monday, 1 March 2021