তানজিল জামান জয়,কলাপাড়া (পটৃয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় কোম্পানীগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার শিকার দৈনিক বাংলাদেশ সমাচার ও বর্তাবাজার’র প্রতিনিধি সাংবাদিক বুরহান উদ্দিন মুজাকির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি ২০২১) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজাবাহ উদ্দিন মাননু, কার্যনির্বাহী সদস্য অমল মুখার্জী, সাবেক সভাপতি এনামুল হক, সদস্য জসীম পারভেজ সহ কলাপাড়া রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি, কলাপাড়া সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার গণমাধ্যমকর্মীরা ।
বক্তারা সাংবাদিক বুরহান উদ্দিন মুজাকির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। প্রতিবাদ সমাবেশে কুয়াকাটা প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 

















