এখনো জানা যায়নি মঠবাড়িয়ায় দুই মাস পার হলেও গাছের সাথে গলায় ফাঁস লাগানো মৃত যুবকের পরিচয় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




এখনো জানা যায়নি মঠবাড়িয়ায় দুই মাস পার হলেও গাছের সাথে গলায় ফাঁস লাগানো মৃত যুবকের পরিচয়

এখনো জানা যায়নি মঠবাড়িয়ায় দুই মাস পার হলেও গাছের সাথে গলায় ফাঁস লাগানো মৃত যুবকের পরিচয়

এখনো জানা যায়নি মঠবাড়িয়ায় দুই মাস পার হলেও গাছের সাথে গলায় ফাঁস লাগানো মৃত যুবকের পরিচয়




মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই মাস পার হলেও গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধারকৃত মৃত যুবকের ( বয়স আনুমানিক ৪৫ বছর) পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ ওই লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

 

থানা সূত্রে জানা গেছে, গত বছরের ৩ ডিসেম্বর রাতে মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী ওয়াবদা সড়কের পাশে একটি জাম্বুরা গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবককে দেখতে পেয়ে স্থানীয় চৌকিদার থানায় খবর দেন। খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল থেকে পুলিশ যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।

 

পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে লাশের ডিএনএ (নমুনা) সংগ্রহ করে ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হওয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফন করে দেয়া হয়।

 

 

তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই সজল ইসলাম জানান, লাশের ছবিসহ সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছিল। তারপরেও লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়। যদি কেউ তার পরিচয় জানতে পারেন তবে দ্রুত মঠবাড়িয়া থানায় জানাতে তিনি অনুরোধ করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD