সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর বাউফলে ইএফটি ফরম পূরণে টাকা নেয়ার অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:48:26 am, Monday, 1 February 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফল উপজেলার সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকদের অনলাইনে বেতন নির্ধারণের জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ফরম পূরণের নামে ২শ’ টাকা করে নেয়া হচ্ছে।

উপজেলা শিক্ষা অফিসারের নির্দেশে এ টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ফরম অনলাইনে পূরণ করলে খরচ হতো মাত্র ২০ টাকা।

এ নিয়ে শিক্ষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। জানা গেছে, সরকার প্রাইমারি স্কুলের শিক্ষকদের অনলাইনে বেতন নির্ধারণের জন্য ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) চালু করার নির্দেশ দেয়।

সে অনুযায়ী শিক্ষকরা নিজে বাসায় বসে অথবা যেকোনো অনলাইন সেন্টারে গিয়ে তাদের তথ্য পূরণ করতে পারেন। দোকানে ফরম পূরণ করলে এ বাবাদ সর্বোচ্চ ২০ টাকা টাকা খরচ হতে পারে। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে একটি নির্দিষ্ট জায়গা থেকে শিক্ষকদের ইএফটি ফরম পূরণ করতে বাধ্য করছেন এবং তাদের কাছ থেকে ২শ’ টাকা করে নেয়া হচ্ছে। উপজেলায় ২শ’ ৩৯টি সরকারি প্রাইমারি স্কুলের ১ হাজার ৩শ’ ৫০ জন শিক্ষকের কাছ থেকে অনলাইনে বেতন পাওয়ার ফরম পূরণের হিসেব অনুযায়ী মোট ২ লাখ ৭০ হাজার টাকা আদায় করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক অভিযোগ করেন, ‘উপজেলা শিক্ষা অফিসার নিজে লাভবান হতে ইএফটি ফরম পূরণের নামে তাদের কাছ থেকে ২শ’ টাকা করে নিচ্ছেন। তার পছন্দের লোক দিয়েই এ ফরম পূরণ করতে বাধ্য হচ্ছেন।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মো. রিয়াজুল হক বলেন, ‘শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা করে ইএফটি বাবদ ২শ’ টাকা করে নির্ধারণ করা হচ্ছে। যারা এই ফরম পূরণের কাজ করছেন তাদের পারিশ্রমিক দেয়ার পর হাতে তেমন কোনো টাকা থাকবে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর বাউফলে ইএফটি ফরম পূরণে টাকা নেয়ার অভিযোগ

প্রকাশের সময় : 12:48:26 am, Monday, 1 February 2021