পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর দশমিনার চরমাছুয়াখালী এলাকায় সুপারি গাছের নিচে চাপা পড়ে রিফাত নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বেতাকি সানকিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য রিফাতের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মারা যাওয়া রিফাত দশমিনার চরমাছুয়াখালী এলাকার জাফর হোসেনের ছেলে। রিফাতের বড় বোন লাবণী জানান, মাটিকাটার ভেকু দিয়ে কিছু লোক কাজ করছিল। রিফাত ওই কাজের পাশেই দাঁড়িয়েছিল। ভেকু দিয়ে সুপারি গাছ কাটার সময় ওই গাছটি এসে রিফাতের গায়ে পড়ে।
দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো মোস্তাফিজুর রহমান জানান, পৌনে ৯টার দিকে হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোরের মৃত্যু হয়েছে। দশমিনা থানার ওসি মো. জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি আমিও সেখানে যাচ্ছি।
Reporter Name 

















