‘উন্নয়ন চাইলে ফের নৌকা মার্কায় ভোট দেবে জনগণ’ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘উন্নয়ন চাইলে ফের নৌকা মার্কায় ভোট দেবে জনগণ’

‘উন্নয়ন চাইলে ফের নৌকা মার্কায় ভোট দেবে জনগণ’




অনলাইন ডেস্ক//প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ উন্নয়ন চাইলে ফের নৌকা মার্কায়ই ভোট দেবে। নির্বাচনে জনগণই যদি ভোট দেয়। হয়তো নির্বাচিত হয়ে আসবো। আর যদি নাও দেয়, আমার কোন আপসোস নেই। কেননা বাংলাদেশের উন্নয়নের যে ধারাটা আমরা শুরু করেছি, আমি চাই সে ধারাটা যেন অব্যাহত থাকে। সেটাই আপনারাই দেখবেন।

গতকাল শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রথম সম্মেলনের বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামীকাল থেকে পার্লামেন্ট শুরু হবে। এটা এই সরকারের শেষ বৈঠক। এরপর নির্বাচন প্রক্রিয়া শুরু।

শেখ হাসিনা বলেন, যারা আমাদের পদ্মা সেতুর টাকা বন্ধ করেছিলো, তারাতো আমাদের মুক্তিযুদ্ধকে সাপোর্ট করে নাই। তাদেরকে বাদ দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। উনি (ড.মুহাম্মদ ইউনুস) আমেরিকাতে আগে থেকেই লবিং করতেছিলো। হিলারি ক্লিনটন নিজে আমাকে টেলিফোন করলেন, ওনাকে এমডি পদে রাখতে হবে।

আমি বললাম, ওনাকে এমডি পদে কেন, ওনাকে আমরা আরো উচ্চ পদে রাখতে চেয়েছিলাম। সেটা গ্রহণ করেননি। আমার সাথে কথা হলে, তার একই কথা। টনি ব্লেয়ার তখন প্রধানমন্ত্রী তিনি আমাকে বললেন, আমি একই উত্তর দিলাম। এটা কোর্টের ব্যাপার, আইনের ব্যাপার।

এরপর আমাদের দেশেরই একজন সম্পাদক খুব ভাল ইংরেজি বলেন তিনিও তার সাথে দোসর হলেন। আমেরিকাও চলে গেলেন, হিলারির কাছে বহু মেইল পাঠানো হলো। তারই প্রচারণায় হিলারি ক্লিনটন নির্দেশ দিল, বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে যে পদ্মা সেতুর টাকা বন্ধ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে শিক্ষাখাতসহ দেশ সব ক্ষেত্রে পিছিয়ে গিয়েছিলো। বর্তমান সরকার প্রতিটি মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছে দেয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করেছে।

শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ এবং গবেষণার ব্যাপারে সরকার যত্নশীল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আবারো ক্ষমতায় এলে তাদের অন্য দাবিগুলোও পূরণ করবে সরকার। গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি এবং একজন সম্পাদক অপপ্রচার চালিয়ে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করেছিলো বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD