সংবাদ শিরোনাম:

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক না মানায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:32:54 am, Wednesday, 13 January 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥ প্রেমের সম্পর্ক না মানায় পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রেমিক-প্রেমিকা বিষপানে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গাবালী থেকে ট্রলারযোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়।

প্রেমিক রাজিব রাঙ্গাবালী উপজেলার বড় বাইজদা ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামের জহির প্যাদার ছেলে রাজিব (১৭) এবং প্রেমিকা একই গ্রামের রিপন হাওলাদারের মেয়ে রাবেয়া (১৫)। তারা দুইজনই কাটাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি দুই পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হলে তাদের সম্পর্ক মেনে নেবে না বলে জানিয়ে দেয়। মঙ্গলবার সন্ধ্যার পর তার দুজনেই মেয়ের বাড়ির কাছের নির্জন স্থানে বসে বিষপান করে। পরে তারা অজ্ঞান হয়ে পড়লে এলাকাবাসী দেখে মেয়ের পরিবারকে খবর দেয়। এরপর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তাদের মৃত্যু হয়।

কলাপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. শাকুরুজ্জামান জানান, তাদের দুজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর ররহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাঙ্গাবালীতে প্রেমের সম্পর্ক না মানায় প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

প্রকাশের সময় : 02:32:54 am, Wednesday, 13 January 2021