সংবাদ শিরোনাম:

কলাপাড়ায় ম্যানেজিং কমিটির সভাপতি চেয়ার দিয়ে প্রধান শিক্ষককে পেটানোর প্রতিবাদ ।। মামলা দায়ের

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:59:28 pm, Sunday, 10 January 2021
  • 14 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ কলাপাড়ায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হান্নান খানের নেতৃত্বে চেয়ার দিয়ে পিটিয়ে দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শামসুদ্দিনকে আহত করার প্রতিবাদে কলাপাড়ায় কলেজ, মাধ্যমিক ও প্রাইমারি স্কুলের শিক্ষকরা প্রতিবাদ সভা মানববন্ধন, পদযাত্রা করেছে।

রোববার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক নেতা সুরাইয়া নাসরিন। শিক্ষক পরিবারের ব্যানারে এ প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা এসএম আবুল হোসেন, আল-আমিন, নাজমুস শাকিব কনা, প্রভাষক রফিকুল ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল আলম, প্রধান শিক্ষক আব্দুর রহিম, মোঃ আবুল হোসেন, প্রধান শিক্ষক শায়লা পরভিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম আশের্^দ, শাহ-সুজা, প্রভাষক মাসুম বিল্লাহ প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অভিমূখে পদযাত্রা করেন। বক্তারা দ্রুত জড়িত সন্ত্রাসী মোঃ হান্নান খানকেসহ তার সহযোগী আব্দুল মন্নান হাওলাদারকে গ্রেফতারের দাবি জানান। তা নাহলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলন সংগ্রামের ডাক দিবেন।

উল্লেখ্য শুক্রবার বেলা আড়াইটায় কলাপাড়ার দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শামসুদ্দিনকে চেয়ার দিয়ে পেটায় মোঃ হান্নান খান। ছিনিয়ে নেয়া হয় মোবাইল সেট। স্কুলের একটি কক্ষ দখল করে সভাপতির ভাই নিজের ঘুমুনোসহ অবস্থান করছেন। সেখানে স্কুলের বিদ্যুত লাইন থেকে সাইড লাইন দিতে বলেন হান্নান খান।

কিন্তু প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির রেজুলেশন চায়। এতে ক্ষীপ্ত হয়ে প্রথমে গালাগাল, পরে চেয়ার দিয়ে পেটানো হয়। বর্তমানে ওই শিক্ষক কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শনিবার রাতে কলাপাড়া থানায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হান্নানকে প্রধান করে দুইজনকে আসামি করে একটি মামলা হয়েছে। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, আসামি গ্রেফতারে তারা সচেষ্ট রয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

কলাপাড়ায় ম্যানেজিং কমিটির সভাপতি চেয়ার দিয়ে প্রধান শিক্ষককে পেটানোর প্রতিবাদ ।। মামলা দায়ের

প্রকাশের সময় : 08:59:28 pm, Sunday, 10 January 2021