কলাপাড়ায় স্বাস্থ্যসেবা ও ঘূর্ণিঝড় সরঞ্জাম বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কলাপাড়ায় স্বাস্থ্যসেবা ও ঘূর্ণিঝড় সরঞ্জাম বিতরণ

কলাপাড়ায় স্বাস্থ্যসেবা ও ঘূর্ণিঝড় সরঞ্জাম বিতরণ

কলাপাড়ায় সুবিধাবঞ্চিত স্বাস্থ্যসেবা ও ঘূর্ণিঝড় সরঞ্জাম বিতরণ




কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা ও ঘূর্ণিঝড় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

 

 

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনের দরবার হলে পার্টনার ইন হেল্থ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর উদ্যোগে এ সরঞ্জাম বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান।

 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী পরিচালক (সিপিপি) মো.আসাদুজ্জামান খান, ই এইচ ডি প্রকল্প, পিএইচডি’র বিভাগীয় কর্মসূর্চী সন্বয়কারী মো.মোমেন খান, ইএইচডি প্রকল্প, আর এইস্টেপ’র কুয়ালিটি’র এসুরেন্স অফিসার ডা: সিরাজাম মুনিরা,কলাপাড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু প্রমুখ।

 

 

এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন শিমা, উপজেলা সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.ইলিয়াস খান রানা, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবীরসহ ইএইচডি প্রকল্প, পিএইচডি’র সদস্যসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD