সংবাদ শিরোনাম:

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক দুই অডিটর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:22:13 am, Tuesday, 22 December 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরে প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠান অডিট করতে আসা দু’জন অডিটরকে ৪ লাখ ১৬ হাজার নগদ টাকাসহ গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেফতারকৃতরা হলেন শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদফতরের অডিট অ্যান্ড একাউন্টস অফিসার মো. শামীম হোসেন এবং এস. এ. এস সুপারিনটেনডেন্ট মো. জহির রায়হান।দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল সোমবার (২১ ডিসেম্বর) বিকালে পিরোজপুর এলজিইডি’র গেস্ট হাউজ থেকে তাদেরকে টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।

এসময় গেস্ট হাউজের রুমের মধ্যে ট্রাভেল ব্যাগ, ও বিছানার তোষকের নিচসহ বিভিন্ন স্থানে লুকানো এক হাজার ও ৫শ টাকার কয়েকটি বান্ডিলের ৪ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।দুদকের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল ৪টার দিকে এলজিইডির গেস্ট হাউজে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়।

এ সময় দুজন অডিটরকে আটক করা হয়। তারা পিরোজপুরের বিভিন্ন প্রাথমিক শিক্ষা অফিস থেকে ঘুষ নিয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করে রাতে পিরোজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে।

জানা যায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলার ৭টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআইসহ এ বিভাগের বিভিন্ন দফতরের গত অর্থ বছরের ব্যয়কৃত হিসাবের অডিট করার জন্য ওই দুই অডিটর গত রবিবার পিরোজপুরে আসেন। তারা এলজিইডির গেস্ট হাউজে উঠেন। তারা সোমবার পিরোজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ জেলার তিনটি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অডিট কার্যক্রম শুরু করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ঘুষের টাকাসহ হাতেনাতে আটক দুই অডিটর

প্রকাশের সময় : 12:22:13 am, Tuesday, 22 December 2020