আমন ধানে ‘ফলস স্ট্যান্ড’পোকার আক্রমন দিশেহারা কৃষক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আমন ধানে ‘ফলস স্ট্যান্ড’পোকার আক্রমন দিশেহারা কৃষক

আমন ধানে ‘ফলস স্ট্যান্ড’পোকার আক্রমন দিশেহারা কৃষক

আমন ধানে ‘ফলস স্ট্যান্ড’পোকার আক্রমন দিশেহারা কৃষক




আমজাদ হোসেন,বাউফল প্রতিনিধি॥ বাউফল উপজেলার বিভিন্ন এলাকায় আগাম জাতের আমন ধানে (বিরি-৫২) ফলস স্ট্যান্ড (লক্ষ্মীগু) পোকার আক্রমন দেখা দিয়েছে। ধান পাকার মুহূর্তে এই পোকার আক্রমন দেখা দেয়ায় দিশেহারা হয়ে পরেছেন কৃষকরা ।

 

 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দাশপাড়া,নওমালা, আদাবাড়িয়া, বগা,কাছিপাড়া, সূর্যমনি, কালিশুরি, ধুলিয়া, কালাইয়া ও চন্দ্রদ্বিপ ইউনিয়নে এই পোকার উপদ্রব বেশি দেখা দিয়েছে। আর কয়েক দিন পর আগাম জাতের এই আমন ধান কাটা শুরু হবে। তার আগে এই পোকার উপদ্রব কৃষকদের হতাশ করেছে।

 

 

দাশপাড়া ইউনিয়নের কৃষক আলী হোসেন জানান,কয়েক দিনের মধ্যে ধান কাট শুরু হবে। এর আগে এই লক্ষ্মীগু পোকার আক্রমন দেখা দেয়ায় অর্ধেকেরও বেশি ধান খেতেই বিনষ্ট হবে। কালো গোলাকৃতির এই পোকা ধানের ছড়ায় বাসা বাধে এবং তা কয়েক দিনের মধ্যে বিস্তার লাভ করে ধানের ছড়া কেটে ফেলে।

 

 

মদনপুর ইউনিয়নের কৃষক আলতাফ মৃধা জানান,তিনি এ বছর ২ একর জমিতে আগাম জাতের আমন ধান (বিরি-৫২) চাষ করেছেন। ধান পাকা শুরু করেছে। কিন্তু ওই ধানের ছড়ায় লক্ষ্মীগু পোকার আক্রমনের ফলে অর্ধেকেরও বেশী ধান বিনষ্ট হয়ে যেতে পারে। তিনি আরও জানান, ধানের ছড়ায় এই পোকা মহামারি আকারে ছড়িয়ে পরার আশঙ্কায় অনেক কৃষক ইতিমধ্যে আদাপাকা ধান কেটে ঘরে তুলছেন।

 

 

সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, এ বছর ৩ হাজার ৩শ৫০ হেক্টর জমিতে আগাম জাতের আমন ধান (বিরি-৫২) চাষ করা হয়েছে। বাউফল উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, এই পোকার নাম হচ্ছে ‘ফলস স্ট্যান্ড’। দেখতে কালো গোলাকৃতি বস্তুরমত। এর ভিতরে পোকা থাকে যাকে ইংরেজী ভাষা বলা হয় ‘ক্লামাইজোস্পোর’ বাংলায় ভাষায় বলা হয় ‘অনুজীব’।

 

 

এই পোকা আস্তে আস্তে বিস্তার লাভ করে ধানের ছড়ায় ছড়িয়ে পরে এবং একপর্যায়ে ধানের ছড়া কেটে ফেলে।তিনি এই পোকার আক্রমনের হাত থেকে ধান রক্ষার জন্য‘কার্বেনডাজিংন’ গ্রুপের যেমন, নাইন এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ মিশিয়ে স্প্রে করার পরামর্শ দিয়েছেন।

 

এ ছাড়াও তিনি ওই জমিতে পরবর্তীতে চাষাবাদের জন্য এক গ্রাম বেবিস্টিন অথবা বিটমেক্স ওষুধ এক কেজি বীজে ভাল ভাবে মিশিয়ে শোধন করার জন্য বলেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD