মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে স্থানীয় এমপির পক্ষে ইউএনও (ভারপ্রাপ্ত) আকাশ কুমার কুণ্ড শ্রদ্ধা জানান। এরপর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অংগসংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
Leave a Reply