সংবাদ শিরোনাম:

লাউ গাছ লাগানোকে কেন্দ্র পটুয়াখালীতে এক নারী খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:26:20 pm, Saturday, 12 December 2020
  • 15 সংবাদটি দেখা হয়েছে

আমজাদ হোসেন , বাউফল প্রতিনিধি॥ লাউ গাছ লাগানোকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলায় রানী বেগম (৫৫) নামে এক নারীকে হত্যা করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানী বেগম ওই গ্রামের কাশেম রাঢ়ির স্ত্রী।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় রানী বেগমকে হামলা করা হালিম রাঢ়ি পলাতক থাকায় তার স্ত্রী পুষ্প বেগমকে আটক করা হয়েছে।

জানা গেছে, আজ শনিবার ভোর সাড়ে ৬টার দিকে রানী বেগম রাড়ির পাশের বিরোধপূর্ণ জমিতে লাউয়ের চারা রোপন করছিল। এতে বাধা দেয় প্রতিবেশি হালিম রাঢ়ি নামে এক ব্যক্তি। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে হালিম রাঢ়ি এক পর্যায়ে দায়ের উল্টো পিঠ দিয়ে সজোরে রানী বেগমের ঘাড়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন রানী বেগম। পরে আহত অবস্থায় তাকে তার স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়। এ বিষয়ে অভিযুক্ত হালিম ও তার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

লাউ গাছ লাগানোকে কেন্দ্র পটুয়াখালীতে এক নারী খুন

প্রকাশের সময় : 08:26:20 pm, Saturday, 12 December 2020