সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে এক গৃহবধূর লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:29:14 pm, Saturday, 31 October 2020
  • 17 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রিপা বেগম (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জুগিরহাওলা গ্রাম থেকে তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে জুগিরহাওলা গ্রামের মৃত বারেক প্যাদার ছেলে ফরিদ প্যাদার সাথে একই গ্রামের জহির খন্দকারের মেয়ে রিপার বিয়ে হয়। পারিবারিক অভাব-অনটনের কারণে ফরিদ ঢাকায় দিনমজুরের কাজ করত। আর রিপা তার বাবার বাড়িতেই থাকত।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, গত সপ্তাহে ফরিদ এলাকায় এসে শ্বশুর বাড়িতে অবস্থান করছিল। এ সময় শাশুড়ির কাছে কিছু টাকা চেয়েছিল ফরিদ। টাকা না দেওয়ায় শুক্রবার কাউকে কিছু না জানিয়ে স্ত্রীকে রেখে ফরিদ তার নিজ বাড়িতে চলে যায়। পরে বিকেলে ফরিদের কাছে চলে আসে স্ত্রী রিপা। ওই দিন রাত ১০টার দিকে বিষপান করে রিপা। পরে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় সে।

রাঙ্গাবালী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামীর সঙ্গে অভিমান করে বিষপান করে আত্মহত্যা করেছে রিপা। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে এক গৃহবধূর লাশ উদ্ধার

প্রকাশের সময় : 03:29:14 pm, Saturday, 31 October 2020