বরিশালে ১৭নং ওয়ার্ড ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারী ছাত্রলীগ কর্মীকে জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বরিশালে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত শিল্প ও জনজীবন কাউনিয়ার ভাগাড় সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার পথে বরিশাল দেশের শীর্ষ ঋণখেলাপি তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার




বরিশালে ১৭নং ওয়ার্ড ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারী ছাত্রলীগ কর্মীকে জরিমানা

বরিশালে ১৭নং ওয়ার্ড ভোট কেন্দ্রে অনুপ্রবেশকারী ছাত্রলীগ কর্মীকে জরিমানা




স্টাফ রিপোর্টার:
বরিশাল সিটি কর্পোরেশনর ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থীর পক্ষে অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের দায়ে এক ছাত্রলীগ কর্মীকে জরিমানা করা হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগ নেতারা জরিমানার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক কুমার রায় এর ভ্রাম্যমান আদালতে ওই ছাত্রলীগ কর্মীকে জরিমানা করা হয়।

আজ শনিবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে ১৭নং ওয়ার্ডের সিটি কলেজ কেন্দ্রে ঘটনাটি ঘটেছে। জরিমানা ও মুচলেকা দিয়ে মুক্ত হওয়া ছাত্রলীগ কর্মী ইকবাল হোসেন (২৫) মেহেন্দিগঞ্জ উপজেলার নয়নপুর-চাঁদপুর গ্রামের সুমন মোল্লার ছেলে। সে ওই উপজেলার ছাত্রলীগ কর্মী বলে জানাগেছে।

সিটি কলেজ ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক কুমার রায় জানান, ভোট চলাকালিন সময় ইকবাল হোসেন নামের ওই যুবক কেন্দ্রে অনুপ্রবেশ করে। এ অপরাধে তাকে ধরে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তীতে এ ধরনের কর্মকান্ড করবে না বলে মুচলেকা দিয়েছে ওই যুবক।

স্থানীয় সূত্রে জানাগেছে, ১৭নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থীত সাধারণ কাউন্সিলর প্রার্থী গাজী আক্তারুজ্জামান হিরু ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিল প্রার্থী গায়েত্রী সরকার পাখি’র পক্ষে জাল ভোট দিতে অবৈধ ভাবে কেন্দ্রে প্রবেশ করে ছাত্রলীগের ওই কর্মী।

এসময় কেন্দ্রের মধ্যে সে আটক হয়। পরে মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন আটক হওয়া মো. ইকবাল হোসেন নামের ছাত্রলীগ কর্মীকে জরিমানা দিয়ে ছাড়িয়ে আনে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD