সংবাদ শিরোনাম:

গলাচিপায় রোগী দেখতে আসা দুই দর্শনার্থী আহত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:54:33 pm, Tuesday, 29 September 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

গলাচিপা প্রতিনিধি॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তরা খসে রোগী দেখতে আসা দুই দর্শনার্থী আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় পটুয়াখালীর সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আহতরা হলেন- ডাকুয়া ইউনিয়নের খোর্শেদ আলম (৫২), গজালিয়া ইউনিয়নের রুহুল আমিন (৪২)।

আহত খোর্শেদ আলম বলেন, রাত ৮টার দিকে হাসপাতালে আমার নাতি ভর্তি থাকায় তাকে দেখতে আসি। আমি যখন বেডের কাছে যাই তখন হঠাৎ করেই ওপর থেকে বিল্ডিং এর পলেস্তার খসে আমার মাথার ওপর পরে। এ সময় আমার পাশে থাকা রুহুল নামের এক লোকও আহত হয়।

এ বিষয় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মু. মনির হোসেন বলেন, গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের যে মহিলা ও শিশু ওয়ার্ড রয়েছে সে বিল্ডিংটি ১৯৬৮ সালে নির্মাণ করা হয়। বছর দুয়েক আগে একবার সংস্কার করা হয়েছে কিন্তু তাও কাজে আসেনি। আমরা এখন শিশু ও মহিলা ওয়ার্ড অন্য জায়গায় সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি।

পটুয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীল আলম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই বিল্ডিংটি পুরনো হওয়ায় এ ঘটনা ঘটেছে। আহতদের চিকেৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া নতুন ভবনের জন্য আজই ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। আপাপত মহিলা ও শিশু ওয়ার্ড অন্য জায়গায় অস্থায়ীভাবে স্থাপনের ব্যবস্থা করা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

গলাচিপায় রোগী দেখতে আসা দুই দর্শনার্থী আহত

প্রকাশের সময় : 11:54:33 pm, Tuesday, 29 September 2020