সংবাদ শিরোনাম:

মঠবাড়িয়ায় ছোট ভাইয়ের স্ত্রীকে ১ বছর ধরে ধর্ষণ করে দুই ভাসুর

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:59:34 pm, Saturday, 26 September 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

মঠবাড়িয়া প্রতিনিধি॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় এক গৃহবধূকে (১৯) ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে ওই গৃহবধূ বাদী হয়ে তার দুই ভাসুরের বিরুদ্ধে মামলা করেন। মামলার আসামিরা হলেন হাসান (২৭) ও রুবেল (২৪)।

ওই গৃহবধূর নানা অভিযোগ করেন, এক বছর আগে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের এক গ্রামে তার নাতনির বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার বড় ভাসুর বাসায় একা পেয়ে তার নাতনিকে ধর্ষণ করে। বিষয়টি লোকলজ্জার ভয়ে তার নাতনি গোপন রাখেন। এর কিছুদিন পর তার মেজো ভাসুরও ওই গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করেন।

গ্রামবাসীরা জানায়, সোহেলের (২২) সাথে বছর খানেক আগে ওই মেয়ের বিয়ে হয়। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। প্রেম করে ছোট ভাই বিয়ে করে। তার বড় দুই ভাই অবিবাহিত।

ওই ভিকটিম জানান, লোকলজ্জার ভয়ে তিনি এতদিন কাউকে কিছু জানাননি। কিন্তু নীপীড়নের মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় ওই মেয়ে তার নানাকে বিষয়টি জানান। এরপর পরিবারের সাথে আলোচনা করে মামলার সিদ্ধান্ত নেন।

মামলা হওয়ার পর ওই গৃহবধূর শ্বশুর বাড়ির লোকজন পালিয়েছেন। এ কারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এমনকি তাদের গ্রামের বাড়িতে গিয়েও কাউকে পাওয়া যায়নি।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম. মাসুদুজ্জামান মিলু জানান, আসামিদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেয়া হবে। ওই গৃহবধূ পুলিশ হেফাজতে রয়েছে। আগামীকাল তার ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

মঠবাড়িয়ায় ছোট ভাইয়ের স্ত্রীকে ১ বছর ধরে ধর্ষণ করে দুই ভাসুর

প্রকাশের সময় : 11:59:34 pm, Saturday, 26 September 2020