সংবাদ শিরোনাম:

পিরোজপুরের সাজাপ্রাপ্ত দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:09:15 pm, Saturday, 26 September 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভান্ডারিয়া প্রতিনিধি॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় সাড়ে ৪শ পিস ইয়াবাসহ আয়শা বেগম (৪০) নামের ১০ বছরের সাজাপ্রাপ্ত এক নারী ও মো. বাবুল হাওলাদার (৪২) নামের ২ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃত আয়শা বেগম উপজেলার চরখালী গ্রামের দুলাল খানের স্ত্রী। আর বাবুল উপজেলার নদমুল্লা গ্রামের আঃ রশিদের ছেলে।

ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বেচা-কেনার সংবাদ পেয়ে ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামে অভিযান চালানো হয়।

এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলেও বাবুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ৫০টি ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার ধাওয়া ১নং ওয়ার্ডের নারী মাদক ব্যবসায়ী আয়শা বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থাকা ৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ওই নারী মাদক মামলায় ১০ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি হিসাবে নিজেকে আত্মগোপন করতে সেখানে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ভান্ডারিয়া থানার ওসি এসএম মাকসুদুর রহমান জানান, ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরের সাজাপ্রাপ্ত দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার

প্রকাশের সময় : 04:09:15 pm, Saturday, 26 September 2020