সংবাদ শিরোনাম:

রাঙ্গাবালীতে ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:02:53 pm, Saturday, 26 September 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

রাঙ্গাবালী প্রতিনিধি॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় রাতের আঁধারে পাওয়ার টিলার দিয়ে এক কৃষকের ক্ষেতের ফসল নষ্টের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার সদর ইউপির পশ্চিমনেতা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী কৃষক হাসান ভুইয়া রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তরা হলেন পশ্চিম নেতা গ্রামের আব্দুল কাদের ভুইয়ার ছেলে ইকবাল ভুইয়া ও নান্নু ভুইয়া এবং একই এলাকার জামাল প্যাদার ছেলে হিরন প্যাদা ও বাচ্চু প্যাদা।

প্রত্যক্ষদর্শী আবুল হোসেন ধলা মিয়া জানান, ধান ক্ষেতটি তার বাড়ির পাশেই। বৃহস্পতিবার গভীর রাতে পাওয়ার টিলারের শব্দে ঘুম ভাঙে তার। ঘর থেকে বেরিয়ে দেখতে পান ধান ক্ষেতের ওপরে টিলার দিয়ে চাষ দেয়া হচ্ছে। পরে ওই রাতেই সে জমি মালিক হাসান ভুইয়াকে বিষয়টি জানায় ।

ভুক্তভোগী হাসান ভুইয়া বলেন, আমাদের সঙ্গে ইকবাল ভুইয়া ও তার পরিবারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের কোনো কাগজপত্র নেই। তারা কোনো সালিশ বৈঠকেও বসতে চায় না। দলিলসহ আমাদের প্রয়োজনীয় সব কাগজপত্র আছে। তাই আমি মাস তিনেক আগে ক্ষেতে চাষ দিয়ে ধানের চারা রোপন করেছি। এখন চারা বড় হয়েছে। হঠাৎ করেই রাতের আঁধারে পাওয়ার টিলার দিয়ে আমার ৩০ শতাংশ জমির ফসল নষ্ট করে ফেলেছে তারা।

সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান জানান, জমি নিয়ে তাদের এ সমস্যাটি দীর্ঘ দিনের। এটা নিয়ে আমরা বহুবার সালিশ করতে চেয়েছি। কিন্তু এক পক্ষ বসলে, আরেক পক্ষ বসতে চায়না। কয়েক মাস আগে হাসান ভুইয়া জমিতে ধান রোপন করেছে। ধানের চারা অনেকটা বড় হয়ে গেছে। এরই মধ্যে সেদিন রাতে পাওয়ার টিলার দিয়ে ধান গাছ নষ্ট করে ফেলছে ইকবাল ভুইয়া ও তার লোকজন। এটা আসলে ঠিক করেনি। শত্রুতা থাকলে মানুষের সঙ্গে আছে, ফসলের সঙ্গে তো কোনো শত্রুতা নেই। অভিযুক্ত ইকবাল ভুইয়ার মুঠোফোনে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রাঙ্গাবালী থানার ওসি মো.আলী আহম্মেদ জানান, ভুক্তভোগী কৃষক থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাঙ্গাবালীতে ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!

প্রকাশের সময় : 04:02:53 pm, Saturday, 26 September 2020