সংবাদ শিরোনাম:

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে দুইটি লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:26:57 pm, Monday, 21 September 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

কুয়াকাটা প্রতিনিধি॥ চার ঘণ্টার ব্যবধানে পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে আল্লাহর দান আবাসিক হোটেল থেকে আ. মানিক (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়। এরপর বিকালে সাউথ বাংলা হোটেল থেকে সৌরভ জামিল সোহাগের (৪৯) লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সৌরভ জামিল সোহাগ রোববার সকাল ৬টার দিকে একটি প্রাইভেটকারে টুকু নামে একজনকে নিয়ে আবাসিক হোটেল সাউথ বাংলার ১১২নং কক্ষে ওঠেন। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে টুকু পিঠে একটি ব্যাগ ঝুলিয়ে হোটেলের রুম ত্যাগ করে প্রাইভেটকার নিয়ে বেরিয়ে যান। হোটেলে থাকা সিসি ক্যামেরার ফুটেজ এবং ডায়েরির ভিত্তিতে পুলিশ এসব তথ্য জানিয়েছে।

বিকালে ওই হোটেলের বয় মুসা (২৫) কক্ষ পরিষ্কার করতে গিয়ে দরজা খোলা এবং খাটের ওপর শুয়ে থাকা সৌরভ জামিল সোহাগের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত সৌরভ জামিল সোহাগের বাসা খুলনার দৌলতপুর আঞ্জুমান সড়কে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্যমতে, সন্দেহভাজন হত্যাকারী টুকু খুলনার একটি আবাসিক হোটেল মালিকের ছেলে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, এটি একটি হত্যাকাণ্ড হিসেবেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, বিছানাপত্র এবং লাশের অবস্থা দেখে ধারণা, হত্যাকারী বালিশচাপা দিয়ে হত্যা নিশ্চিত করে সটকে পড়েছে। বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত এবং পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর নিহতের প্রকৃত কারণ জানা যাবে।

মহিপুর থানার ওসি জানান, সোমবার রাতে লাশ উদ্ধারের পর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সোমবার দুপুরের দিকে আল্লাহর দান আবাসিক হোটেল থেকে আ. মানিক (৪৫) নামে একজনের লাশ উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে দুইটি লাশ উদ্ধার

প্রকাশের সময় : 11:26:57 pm, Monday, 21 September 2020